নেপালে একদিনের মধ্যে সোনার দর ভরি প্রতি ৮৭৫ রুপি কমেছে
নেপালে সোনার দর এযাবৎকালের সর্বোচ্চ দর থেকে মাত্র এগারো দিনের মাথায় নেমে গিয়ে প্রতি দশ গ্রামের দাম ১৬, ১২৫ রুপিতে এসে দাড়িঁয়েছে। এর ফলে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী এবং সোনার দোকানগুলোর মালিকদের মাঝে শঙ্কা বিরাজ করছে।
এতোদিন নেপালে প্রতি দশ গ্রাম সোনা ১৭,০০০ রুপিতে বিক্রি হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।
একদিনের ভেতরে স্থানীয় বাজারে সোনার দাম ৮৭৫ রুপি কমে যাওয়ার ঘটনা নেপালে এই প্রথম।
নেপালের স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ী মালিক সমিতির প্রেসিডেন্ট তেজ রতœ শাক্যা জানান, সোমবার সকাল পর্যন্ত বিশ্ব বাজারে প্রতি ট্রয় (মূল্যবান ধাতু ওজন করার একক পদ্ধতি) আউন্স সোনার দাম ছিল ৭১৯ মার্কিন ডলার। মঙ্গলবার সকালে এই দর প্রতি ট্রয় আউন্স ৬৮৫ মার্কিন ডলারে নেমে যায়। অথচ স্থানীয় বাজারে সোনার মূল্য পূর্বনির্ধারিত অবস্থায় ছিল।
স্বর্ণ ব্যাবসায়ীরা লাভের আশায় কিছু কম মূল্যে সোনা বিক্রি শুরু করলে আন্তর্জাতিক বাজারে সোমবার দুপুর থেকে সোনার দাম কমতে শুরু করে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, নিউইয়র্ক, লন্ডন এবং টোকিওসহ বিশ্বের বড় বড় বাজারে সোনা এবং সোনার অলংকার বিক্রি বর্তমানে বন্ধ রয়েছে।
