২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে আরব-আমিরাতের কূটনীতিক অপহরণ

বাগদাদে সংযুক্ত আরব-আমিরাতের এক কূটনীতিককে অপহরণ করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 09:38 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

ইরাকের কর্মকর্তারা বুধবার জানান, বাগদাদের মনসুর শহর থেকে মঙ্গলবার বন্দুকধারীরা এই কূটনীতিককে অপহরণ করে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

কর্মকর্তারা আরও জানান, অপহরণের সময় বন্দুকধারীদের হামলায়  কূটনীতিকের একজন দেহরক্ষীও আহত হন। তিনি সুদানের একজন নাগরিক।

ইরাকে গত জুলাই মাসে বন্দুকধারীরা মিশরের রাষ্ট্রদূতকে অপহরণ করার পর হত্যা করে।

ইরাকের স্বরাষ্ট্র দপ্তর জানায়, বাগদাদের দূতাবাসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সফর করার সময় আরব-আমিরাতের এই কূটনীতিককে বন্দুকধারীরা আটক করে।

কঠোর নিরাপত্তাবেষ্টিত বাগদাদের প্রাণকেন্দ্র হচ্ছে মনসুর শহর যেখানে মার্কিন এবং ইরাক সরকারের যৌথ অফিস রয়েছে।

আরব-আমিরাতের পররাষ্ট্র দপ্তর জানায়, অপহরণকৃত এই কূটনীতিকের ব্যাপারে বাগদাদে যোগাযোগ করে তারা কোন সাড়া পাননি। এর ফলে তারা ধরে নিয়েছেন যে, এই কূটনীতিক অপহৃত হয়েছে।

ইরাকের বিভিন্ন স্থানে কয়েকটি সন্ত্রাসী হামলায় ২৯ জন নিহত হওয়ার একদিন পরেই এই অপহরণের ঘটনা ঘটলো।

বাগদাদে বোমা হামলা এবং সন্ত্রাসীদের গুলিতে কমপক্ষে ২৩ জন নিহত এবং ৩০ জনের বেশি লোক আহত হয়েছে। বাগদাদে এটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক সহিংস ঘটনা।