২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন মানব কুলের জন্যে নিয়ে আসছে ভয়াবহ হুমকি

বর্তমান শতাব্দী শেষ হয়ে যাওয়ার আগেই জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার শিকার হয়ে শুধু আফ্রিকায়ই মারা যেতে পারে ১৮ কোটি ৪০ লাখ লোক।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

দাতব্য প্রতিষ্ঠান ক্রিশ্চিয়ান এইড’র এক প্রতিবেদনে এ ব্যাপারে সতর্কতা জানিয়ে বলা হয়েছে, জলবায়ুর প্রভাবে বন্যা, খরা, দুর্ভিক্ষ ও সংঘাতের ফলে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে সাম্প্রতিক অর্জনগুলোকে একেবারে উল্টে দিতে পারে।

ধনী দেশগুলো যাতে জীবাষ্মজাত জ্বালানির পরিবর্তে সৌরশক্তি ব্যবহার করে সে ব্যাপারে প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে।

জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বের প্রায় ১৯০ টি দেশ জার্মানির বনে সম্প্রতি এক আলোচনায় বসেন। আলোচনার সময়টাতেই এ রিপোর্ট প্রকাশিত হল।

‘দারিদ্র্যের জলবায়ু: বাস্তবতা, উদ্বেগ ও আশা’ শীর্ষক ক্রিশ্চিয়ান এইডের প্রতিবেদনে বিশ্বের ধনী দেশগুলোকে জীবাষ্মজাত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনতে বলা হয়েছে এবং দরিদ্র দেশগুলোকে তারা যাতে বায়ু, সৌর ও তরঙ্গ নির্ভর শক্তি উৎপাদনে সহযোগিতা করে সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তন শুরু হয়েছে এবং অনিবার্যভাবেই তা অব্যাহত থাকবে।

জলবায়ু পরিবর্তনের বড় শিকার যেহেতু হবে দরিদ্র জনগোষ্ঠী। তাই তাদের সমুদ্রের স্ফীতি, মরুভূমির সম্প্রসারণ, বন্যা এবং ঝড় ও জলোচ্ছ্বাসের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করার জন্য ধনী দেশগুলোর প্রতি এই প্রতিবেদনে আহ্বান জানানো হয়।

ক্রিশ্চিয়ান এইডে’র প্রতিবেদন ম্যাকগি বলেন, গোটা সাব সাহারান আফ্রিকাকে সৌর-জ্বালানি অর্থনীতির আওতার আনার জন্য ৫০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা যেতে পারে।

তিনি বলেন, জ্বালানির জন্য আফ্রিকাকে যে পরিমাণ অতিরিক্ত ব্যয় করতে হয় এ অর্থ তার সমান।