২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনার জন্য রাশিয়ায় ফিলিস্তিন নেতা আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাশিয়ার প্রেসিডেন্টের সাথে এক বৈঠকে মিলিত হতে রাশিয়া পৌঁছেছেন। কৃষ্ণ সাগরের তীরে অবকাশ যাপন কেন্দ্র হিসেবে বিখ্যাত ‘সোচি’ নামক ছোট শহরে তারা এই আলোচনায় বসবেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 09:38 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

আব্বাস এই আলোচনায় ফিলিস্তিনের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পুতিনের কাছে অর্থনৈতিক সাহায্যের অনুরোধ জানাবেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

বছরের শুরুতে ফিলিস্তিনের সাধারণ নির্বাচনে হামাস জয়ী হলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনে সাহায্য পাঠানো স্থগিত করে দেয়।

তবে রাশিয়া হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতে অস্বীকৃতি জানিয়ে ফিলিস্তিনে তার সাহায্য পাঠানো অব্যাহত রেখেছে।

গত সপ্তাহে রাশিয়া ফিলিস্তিন কর্তৃপক্ষের জরুরী তহবিলে এক কোটি ডলার পাঠিয়েছে।