প্রেসিডেন্ট বুশ মার্কিন জনগণের উপর গুপ্তচরবৃত্তি সমর্থন করলেন
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ তার সাপ্তাহিক রেডিও ভাষণে মার্কিন জনগণের ওপর গোয়েন্দা সংস্থাগুলোর গুপ্তচরবৃত্তির নীতি ও কার্যক্রমকে সমর্থন করেছেন।
আল কায়েদা নেটওয়ার্ককে পুরোপুরি ধ্বংসের জন্য মার্কিন জনগণের ওপর যে কোন ধরনের গোয়েন্দা কার্যক্রম আইনসঙ্গত হবে বলে প্রেসিডেন্ট বুশ তার ভাষণে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, মার্কিন জনগণের ব্যক্তিগত জীবনে কোনোরকম হস্তক্ষেপ না করে আদালতের অনুমোদন নিয়েই জাতীয় নিরাপত্তা সংস্থা এই কার্যক্রম চালিয়ে যাবে।
‘মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম তিনটি ফোন কোম্পানি ২০০১ সাল থেকে কোটি কোটি মার্কিনির ফোনের রেকর্ড মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার কাছে সরবরাহ করে আসছে’- ইউএসএ টুডে পত্রিকায় প্রকাশিত এমন একটি অভিযোগ সম্পর্কে বুশ তার ভাষণে কিছুই বলেননি।
জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক পরিচালক জেন মাইকেল হেডেনকে প্রেসিডেন্ট বুশ সিআইএ’র নতুন প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বুশ তার ভাষণে জেন হেডেনকে একজন যোগ্য ব্যক্তি হিসেবে তুলে ধরে তাকে সিআইএ’র প্রধান হিসেবে নিয়োগ দেয়ার জন্য সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন।
