ইরাকে পানিতে ডুবে ৪ মার্কিন মেরিন সেনা নিহত
ইরাকে একটি মার্কিন ট্যাংক ব্রীজ থেকে নিচে খালে পড়ে গেলে পানিতে ডুবে ঘটনাস্থলেই চারজন মার্কিন মেরিন সেনা নিহত হয়েছে।
ইরাকি গেরিলাদের আক্রমণের সাথে এই দুর্ঘটনার কোনো সংযোগ নেই বলে মার্কিন এক সেনা কর্মকর্তা জানিয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইরাকের আনবার প্রদেশের ৫০ কিলোমিটার দূরে কারমার অঞ্চলের সহিংসতাবাদী সুন্নীপ্রধান এলাকায় বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে।
