২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সাথে সরাসরি সম্পর্ক স্থাপিত হবে কিনা সে বিষয়ে তাইওয়ান সংসদে ভোট

তাইওয়ান চীনের সাথে প্রত্যক্ষ সম্পর্ক স্থাপন করবে কিনা সে বিষয়ে সংসদে বিরোধীদলগুলোর সাথে  মতবিরোধ এড়িয়ে ভোটের মাধ্যমে সমস্যার সমাধানকল্পে তাইওয়ান সরকার এবং বিরোধী দলগুলো শেষ মুহুর্তের আলোচনায় বসেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 11:06 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

মূল চীনা ভূখন্ডের সাথে তাইওয়ানের সরাসরি সম্পর্ক সংক্রান্ত আইনের প্রস্তাবিত পরিবর্তনের ওপর এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৯৪৯ সালে চীনে সংঘটিত গৃহযুদ্ধের পর চীনের সাথে তাইওয়ানের প্রত্যক্ষ সম্পর্ক ছিন্ন হয়ে যায়।

চীন অবশ্য বিচ্ছিন্ন তাইওয়ানকে নিজেদের অংশ দাবী করে আসছে। চীন চায় তাইওয়ানকে মূল চীনা ভূখন্ডের সাথে একত্রিত করতে । এ বিষয়ে চীন জানিয়েছে তাইওয়ান যদি তাদের স্বাধীনতা ঘোষণা করে তাহলে তার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা হবে।

তাইওয়ানের বিরোধী দলগুলো সংসদে চীনের সাথে ‘প্রত্যক্ষ সম্পর্ক’ বিষয়ক এই বিল উত্থাপন করেছে। চীনের মূল ভূখন্ডের সাথে তাইওয়ানের সরাসরি পরিবহন যোগাযোগ না থাকাকে তারা তাইওয়ানের অর্থনৈতিক অনগ্রসরতার কারণ বলে মনে করছে।

তবে তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি এই আইনের যেকোন ধরনের পরিবর্তন তাইওয়ানের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মনে করছে।