২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় নৌযুদ্ধের পর সংকট সমাধানে শান্তি আলোচকরা এলটিটিই’র সাথে আলোচনা করছেন

 শ্রীলঙ্কায় সরকারি বাহিনীর সাথে তামিল গেরিলাদের ভয়াবহ নৌযুদ্ধের পর উদ্ভূত সংকট সমাধানে আন্তর্জাতিক শান্তি আলোচকরা এলটিটিই’র সাথে জরুরি আলোচনা করছেন। এই নৌযুদ্ধে উভয় পক্ষের অন্ততঃ ৫০ জনেরও বেশি লোক নিহত হয় বলে শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 10:17 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

ইউরোপীয় শান্তি আলোচকরা অভিযোগ করেছেন, বিদ্রোহীরা বৃহস্পতিবার সহিংস ঘটনায় ২০০২ সালের যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে।

শ্রীলঙ্কা সরকার জানায়, জাফনার কাছে টাইগারদের আত্মঘাতি হামলায় ১৭ জন নৌসেনা নিহত হয় এবং নৌসেনাদের পাল্টা আক্রমণে ৪০ জনেরও বেশি বিদ্রোহী নিহত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

টাইগাররা জানায়, শ্রীলঙ্কার নৌবাহিনী প্রশিক্ষণ চলাকালে তাদের উপর হামলা চালায়।

শ্রীলঙ্কার মনিটরিং মিশন জানায়, টাইগারদের হামলার সময় শ্রীলঙ্কার নৌবহরের সাথে শ্রীলঙ্কার মনিটরিং মিশনের একটি দল ছিল।

তামিল টাইগারদের প্রধান রাজনীতিক এসপি থামিলসেলভ্যান তাদের বিরুদ্ধে আনীত এই অভিযোগটি দৃঢ়ভাবে অস্বীকার করে বলেন, সাগরে টাইগারদের কোন অধিকার নেই।

শ্রীলঙ্কা সরকার জানায়,  টাইগারদের ১৫টি ছোট নৌকা শ্রীলঙ্কার নৌবহরের উপর হামলা চালায়।