পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ একাডেমীতে বোমা বিস্ফোরণে নিহত ৬
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় অবস্থিত পুলিশ প্রশিক্ষণ একাডেমীতে এক সিরিজ বোমা বিস্ফোরণে ছয় পুলিশ নিহত এবং নয়জন আহত হয়েছে।
কোয়েটার এই প্রশিক্ষণ একাডেমীর ফায়ারিং রেঞ্জের ভিতরে পাঁচটি বোমা পুতে রাখা হয়েছিল বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।
আহতদের দ্রুত পাশ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়। এই বোমা বিস্ফোরণের পেছনে জড়িত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
গ্যাস সমৃদ্ধ বেলুচিস্তানে আদিবাসীদের সাথে নিরাপত্তাকর্মীদের রাজনৈতিক এবং অর্থনেতিক অধিকার আদায় নিয়ে দীর্ঘদিন ধরে সহিংসতা চলে আসছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বেলুচিস্তানের দুটো জেলা পরিদর্শন করার সময় সেখানে রকেট হামলা হলে ডিসেম্বরে পাকিস্তান সরকার দুই জেলায় সামরিক অভিযান পরিচালনা করে।
