গুয়ানতানামো বন্দি শিবির বন্ধের জন্য ব্রিটেনের আহ্বান
ব্রিটিশ এটর্নি জেনারেল লর্ড গোল্ডস্মিথ গুয়ানতানামো উপসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের বন্দি শিবির বন্ধের আহ্বান জানিয়েছেন। এ শিবিরে বন্দিদের রাখার বৈধতা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন।
লন্ডনে দেয়া এক বক্তৃতায় তিনি এ শিবিরকে অন্যায়ের প্রতীক এবং এর অস্তিত্বকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিন ম্যাককোরম্যাক বলেন যারা যুদ্ধ বা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিল যুক্তরাষ্ট্র তাদেরকে মুক্তি দিতে চায়না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার কিউবায় অবস্থিত প্রায় ৪৯০ জন বন্দির এ শিবিরকে ”অনিয়মতান্ত্রিক” বলে আখ্যায়িত করেছেন।
এ শিবিরের অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নানারকম সমালোচনা রয়েছে এবং বিচার ছাড়াই দীর্ঘদিন ধরে এ শিবিরে বন্দিদের রাখা হয়।
মানবাধিকার সংস্থার মতে, সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত সন্দেহে আটককৃত বন্দিদের সাথে খারাপ ব্যবহার করা হয় যদিও যুক্তরাষ্ট্র এ অভিযোগ অস্বীকার করেছে।
