২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানের রানী কার্টুন ছবি বিতরণের মাধ্যমে বিশ্ব শান্তির আহ্বান জানিয়েছেন

বার্ট  সিম্পসনের মতো বিখ্যাত কার্টুন নির্মাতা হতে না পারলেও বেনজামিন মার্টিন এবং ইসাম আজিজ ‘বেন এন্ড ইজি’- র মতো কার্টুন ছবি নির্মাণ করে প্রমাণ করলেন তারাও কম যান না।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 02:00 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

জর্ডানের এক নামী দামী প্রতিষ্ঠান এই কার্টুনটি নির্মাণ করেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

আর এই কার্টুন ছবিটির কয়েকটি কপি নিউইয়র্কে আয়োজিত এক অভিজাত নৈশভোজে মার্কিন মিডিয়া জগতের নেতাদের মাঝে বিতরণ করেন জর্ডানের রাণী রনিয়া।

বেন এবং ইজি দুটি কার্টুন চরিত্র। ১১ বছর বয়সের এই দুই কিশোর চরিত্রের একজন আমেরিকান অন্যজন জর্ডানিয়ান। তাদের কর্মকান্ড ইয়াসমিন নামের এক জীনের সাহায্য নিয়ে এগিয়ে চলে যারা চায় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে।

কার্টুন ছবিটির কপি বিতরণের সময় রাণী বলেন, “আমরা মুসলিম, খৃস্টান বা ইহুদি যে ধর্মে বিশ্বাসী হইনা কেন তাতে কিছু যায় আসে না। আমাদের সকলের একটাই চাওয়া, আর সেটা হচ্ছে আমাদের সন্তানদের যেন একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারি।”