খাদ্যের বিনিময়ে যৌন হয়রানি বাড়ছে লাইবেরিয়ায়
লাইবেরিয়ায় নিয়োজিত ত্রাণ কর্মী এবং শান্তি রক্ষী বাহিনীর সদস্যরা সাহায্যপ্রার্থী কম বয়সী মেয়ে ও শিশুদের যৌন হয়রানি করছে বলে জানিয়েছে সেভ দ্যা চিলড্রেন নামক আন্তর্জাতিক সংস্থা।
সেভ দ্যা চিলড্রেনের এ প্রতিবেদনে জানা যায়, ত্রাণ সাহায্য নিতে আসা আট বছরের শিশুও এ হয়রানির হাত থেকে রেহাই পায়নি। বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্থার ত্রাণ কর্মী এবং শান্তিরক্ষীবাহিনীর সদস্যরা নারী এবং শিশুদের খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করছে বলে অভিযোগ রয়েছে।
গৃহযুদ্ধে আশ্রয়হীন মানুষ যখন নিজ বাড়ীতে ফিরতে শুরু করেছে তখনই এ ধরনের হয়রানিমূলক ঘটনা ঘটতে শুরু করল। ফলে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সেভ দ্যা চিলড্রেন শরণার্থী শিবিরের হয়রানির শিকার প্রায় ৩০০ মানুষের সাথে আলোচনার পর সম্প্রতি মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হবার বিষয়টি প্রকাশ করে।
