চাঁদে বেসরকারী মহাকাশযান পাঠাতে নাসা’র পরিকল্পনা
মার্কিন মহাকাশ সংস্থা নাসা আগামী দশকে চাঁদে অভিযানের পরিচালনার জন্য একটি নতুন শক্তিশালী মহাকাশযানের নক্সা তৈরির জন্য বেসরকারী মহাকাশযান নির্মাণ কোম্পানিদের জন্য ২৫ লাখ ডলারের একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে।
নাসা’র সহকারী পরিচালক শেন ডেল জানান, প্রথমবারের মত মাল্টি-মিলিয়ন ডলার অর্থ সাহায্যের নাসার শতবার্ষিক চ্যালেঞ্জটি বাস্তবায়নে সহায়তা করছে একস প্রাইজ তহবিল।
এর মাধ্যমে তারা ব্যক্তিমালিকানাধীনভাবে মহাকাশযান তৈরি করতে উৎসাহ যোগাবে বলে তিনি মনে করেন।
২০০৪ সালে বেসরকারীভাবে নির্মিত ‘স্পেসশিপ ১’ এনসারি এক্স প্রাইজ লাভ করেন।
প্রতিযোগীদের কাছে এমন একধরনের শক্তিশালি মহাকাশযানের নক্সা চাওয়া যাবে যার মাধ্যমে চাঁদের পৃষ্ঠ, চাঁদের কক্ষপথ ও পুনরায় কক্ষপথের পৃষ্ঠায় ফিরে আসা যাবে।
মহাকাশযানটি দু’টি লেভেলে বিভক্ত হবে।
প্রযুক্তির পরিবর্তনসাধনই হচ্ছে নাসা’র শতবার্ষিকি চ্যালেঞ্জের প্রধান উদ্দেশ্য হচ্ছে।
