জাতিসংঘ কর্মকর্তার নেপাল সফর
জাতিসংঘের মহাসচিব কফি আনানের রাজনীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা স্যামুয়েল টামরাট শনিবার সাতদিনের সফরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছেন।
এই সফরে টামরাট নেপালের শীর্ষ রাজনৈতিক নেতা, সরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
নেপালে সশস্ত্র ও রাজনৈতিক সংঘাত এবং অরাজক পরিস্থিতি পুরোপুরি নিরসন করে সেখানে স্থীতি- শীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে জাতিসংঘ বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। টামরাটের এই সফরকে সেই ধারাবাহিকতার একটি অংশ হিসেবে গন্য করছে জাতিসংঘ তথ্য কেন্দ্র।
জাতিসংঘ তথ্য কেন্দ্র কর্তৃক নিযুক্ত নেপালের জাতীয় তথ্য কর্মকর্তা রাম বাবু শাহ সাংবাদিকদের জানিয়েছেন নেপালে গণতন্ত্র পুনুরুদ্ধারে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য টামরাট তাদের কাছে কফি আনানের ‘অভিনন্দন বার্তা’ নিয়ে এসেছেন।
