২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসরায় ব্রিটিশ সৈন্য ও ইরাকীদের মধ্যে সংঘর্ষ

বসরার দক্ষিনাঞ্চলীয় শহরে হেলিকপটার বিধ্বস্ত হওয়ায় দুই শিশু সহ বেশ কয়েকজন ব্রিটিশ সৈন্য নিহত এবং কমপক্ষে ১৯ জন আহত হওয়ার পর ব্রিটিশ সৈন্যদের সাথে ইরাকীদের সংঘর্ষ শুরু হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 09:47 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

স্থানীয় পাঁচজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ইরাকি পুলিশ দাবি করলেও কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে সে ব্যাপারে তারা নিশ্চিত নয়।

এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা হ্রাস করার জন্য রাতে শহরে জরুরী অবস্থা জারি করা হয়েছে বলে বিভিন বার্তা সংস্থার খবরে বলা হয়। 

একটি রকেটের আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে একটি বাড়িতে পড়ে বলে পুলিশ জানালেও ব্রিটিশ কর্মকর্তারা জানায় এখনও কোন কারণ জানা যায়নি । 

ইরাকে নিযুক্ত ব্রিটিশ সৈন্যবাহিনীর কমান্ডার জেন জন কুপার বলেন,  জনগনের উপর সরাসরি গুলিবর্ষণ করা হয়নি বরং ভয় দেখানোর জন্যে  এলোপাথাড়ি গুলি করা হয়েছে।