২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মার্কিন কপ্টার বিধ্বস্ত, নিহত ১০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি যৌথ অভিযান চলাকালে মার্কিন কপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১০জন নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী সূত্র এ খবর জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের কাছে সিএইচ- ৪৭ বিধ্বস্ত হয়।

মার্কিন বাহিনী বলছে, শত্রুদের হামলায় কপ্টারটি বিধ্বস্ত হয়নি। অন্যদিকে তালেবানরা বলছে, তারাই কপ্টারটিকে গুলি করে ভূপাতিত করে।

মার্কিন বাহিনীর একজন মুখপাত্র বলেন, কপ্টারটিতে ১০জন মার্কিন সার্ভিস ম্যান ছিল। নিহতদের সকলেই আমেরিকান।

কপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ উদঘাটন করা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে লড়াই করতে এবং তাদের নেতাদের ধরতে ১৯ হাজারেরও বেশি মার্কিন সেনা রয়েছে।