২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টায় বক্তৃতা দানকালে প্রশ্নবানে জর্জরিত রামসফেল্ড

জর্জিয়ার আটলান্টায় বহুজাতিক বাহিনীর গুরুত্বের উপর বক্তব্য প্রদানকালে মার্কিন প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামসফেল্ড ইরাক যুদ্ধবিরোধীদের প্রশ্নবানে জর্জরিত হন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 01:17 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র একজন প্রাক্তন কর্মকর্তা ম্যাকগোভার্ন ‘ইরাকে ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র আছে’-এমন অপপ্রচারের মাধ্যমে  সমগ্র দেশবাসীর সাথে প্রতারণার দায়ে রামসফেল্ডকে অভিযুক্ত করেছেন।

রামসফেল্ড বিরোধীদের একজন একটি প্ল্যাকার্ড বহন করছিল যাতে লেখা ছিল ‘রামসফেল্ড ইরাক আগ্রাসন অপরাধে অপরাধী’। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

অবসরপ্রাপ্ত  উর্ধ্বতন ছয় সামরিক কর্মকর্তা সম্প্রতি ইরাকে কৌশলগতভাবে ভুল যুদ্ধ পরিচালনার জন্য রামসফেল্ডকে দোষী সাব্যস্ত করে তার পদত্যাগের জোর দাবী তুলেছেন।

রামসফেল্ড অবশ্য এই অভিযোগ প্রত্যাখান করেছেন।