গোপন তথ্য ফাঁসের অভিযোগে সিআইএ কর্মকর্তা বহিস্কার
গোপন তথ্য ফাঁসের অভিযোগে গোয়েন্দা বিভাগ সি আই এ তিনমাস ধরে তদন্তের পর তাদের একজন কর্মীকে বহিস্কার করেছে । সি আই এ কর্তৃপক্ষ এই বহিস্কৃত কর্মীর নাম গোপন রেখেছে।
নিউজ মিডিয়ার কাছে সি আই এর গোপন বেশ কিছু তথ্য ফাঁস করার ব্যাপারটি স্বীকার করার পর এই কর্মীকে বহিস্কার করা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
গতবছর নভেম্বরে যুক্তরাষ্টের দৈনিক পত্রিকা ’দি ওয়াশিংটন পোস্ট’ গোপন কিছু তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট প্রকাশ করে।
রিপোর্টে বলা হয় যে যুক্তরাষ্ট্রের বাইরে মার্কিন প্রশাসন একটি গোপন জেলখানা তৈরী করেছে যেখানে সন্দেহজনক অপরাধীদের আটকে রাখা হয়েছে।
এই তথ্যটি যুক্তরাষ্টের অনেক দেশে ব্যাপক হৈ চৈ ফেলে দেয়। সেই সময়ে এই গোপন তথ্য ফাঁসের অভিযোগে বহিস্কৃত কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
সি আই এ জানিয়েছে বহিস্কৃত কর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিচার বিভাগকে ব্যাপারটি অবহিত করা হয়েছে।
