২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিবাসী নতুন সংসদ গঠন করতে ভোট প্রদান করেছে

হাইতিতে দ্বিতীয় ও চুড়ান্ত পর্যায়ের সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অংশহগ্রনের জন্য জাতিসংঘের ব্যাপক প্রচারণা সত্বেও ভোটার সংখ্যা বেশ কম ছিল ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 09:38 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

নির্বাচন পর্যবেক্ষকরা গণনা করে দেখেছেন ৩৫ লক্ষ ভোটারের মধ্যে মাত্র ২০% ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেছে। এক সপ্তাহের মধ্যে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে বলে শনিবার এক রিপোর্টে বলা হয়।

২০০৪ সালে প্রেসিডেন্ট জেন-বারট্রান্ড এরিস্টাইড-এর পতনের পর হাইতিতে একটি অন্তবর্তীকালীন সরকার জাতিসংঘের নিরাপত্তা রক্ষীবাহিনীর সাহায্যে দেশটি শাসন করে আসছিল।

দেশের উত্তরে গ্র্যান্ড স্লেইন নামক স্থানে ভোট দিতে গিয়ে একজন গুলিবিদ্ধ হলে গোলযোগের সৃষ্টি হয় বলে বিভিন্ন সংবাদ সংস্থার খবরে জানা যায়।

নির্বাচনের প্রথম পর্ব ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্ব মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুর্নীতি এবং অনিয়মের জন্য তা পিছিয়ে যায়।

শুক্রবারে নিুকক্ষের ৯৭টি আসন এবং উচ্চকক্ষের ৩০টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

হাইতির সংবিধান মতে যে দল মোট আসনের মধ্যে অর্ধেক আসন পাবে সেই দল দেশের প্রধানমন্ত্রী নিয়োগ করবে।