২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আরো গেরিলা হামলার হুমকি দিয়েছে তালেবানরা

পাকিস্তানের আদিবাসী জনপদে আত্মগোপনকারী তালেবান শীর্ষনেতা হাজী ওমর হুঁশিয়ার করে দিয়ে বলেছেন যতদিন আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনী থাকবে ততদিন সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবেনা। তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমরা আমাদের জিহাদ চালিয়ে যাব।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 11:19 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

পাকিস্তানে আত্মগোপনকারী আফগান গেরিলারা সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে হামলা চালাচ্ছে বলে আফগান সরকার বরাবর অভিযোগ করে আসছে।

পাকিস্তান অবশ্য তালেবান গেরিলাদের সাহায্য করার কথা অস্বীকার করেছে।

২০০৪ সালে এক মার্কিন বিমান হামলায় তালেবান নেতা নেক মোহাম্মদ নিহত হলে হাজী ওমর পরবর্তী তালেবান নেতা নির্বাচিত হন।