২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে নতুন করে বিক্ষোভ : সান্ধ্য-আইন বলবৎ

নেপালের রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সাথে পুলিশের নতুন করে সহিংসতার আশঙ্কায় সেখানকার সরকার  শুক্রবার থেকে সান্ধ্য-আইন চলাকালে কাউকে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 09:25 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

সান্ধ্য-আইন জারি করা হলেও বিক্ষেভাকারীরা সেখানে বড় ধরনের সমাবেশের ডাক দেয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নেপালে বিক্ষোকারীরা বৃহস্পতিবার সান্ধ্য-আইন অমান্য করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়লে তিনজন নিহত এবং বহু সংখ্যক লোক আহত হয়।

নেপালের রাজা জ্ঞানেন্দ্রকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিক্ষোভকারীরা সেখানে দুই সপ্তাহের বেশি সময় ধরে ধর্মঘট চালিয়ে যাচ্ছে।

কাঠমান্ডুতে শুক্রবার বিরোধী দলগুলো বিক্ষোভ-সমাবেশে যোগ দেয়ার জন্য তাদের সমর্থকদের প্রতি আহবান জানায়।

জেনেভাভিত্তিক মানবাধিকার সংস্থার তদন্তকারীরা এক বিবৃতিতে নেপালে বিক্ষোভকারী এবং নিরীহ জনগণের উপর অতিমাত্রায় শক্তি প্রয়োগের জন্য নিরাপত্তা বাহিনীর নিন্দা জানায়।

নেপালে মাওবাদীদের দমন করতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে রাজা জ্ঞানেন্দ্র ২০০৫ সালের ফেব্রুয়ারিতে পার্লামেন্ট ভেঙ্গে নিজে সরাসরি ক্ষমতা গ্রহণ করেন।