ভারতের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ৬৪
ভারতের উত্তরাঞ্চলের আসাম ও উত্তরাঞ্চল রাজ্যে বৃহস্পতিবার দু’টি পৃথক বাস দুর্ঘটনায় কমপক্ষে ৬৪ জন মারা গেছেন।
জেলা পুলিশ প্রধান অজয় শঙ্কর তিওয়ারি জানান, উত্তর--পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের বারপিতা জেলায় একটি বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পাশের খালে পড়ে গেলে কমপক্ষে ৫১ জন নিহত হয়।
দুর্ঘটনার সময় বাসটিতে ৮০ জন যাত্রী ছিল। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে অজয় শঙ্কর জানান।
এদিকে উত্তরাঞ্চল রাজ্যের নৈনীতল এলাকার কাছে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১৩ জন মারা যায়।
