মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ৫৭ জন নিহত
মেক্সিকোর পূর্বাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ৫৭ জন নিহত হয়েছে। উদ্ধার কর্মীরা মঙ্গলবার একথা জানায়।
মেক্সিকোর উপকূলবর্তী ভিরা ক্রুজ শহরের মহাসড়ক থেকে যাত্রীবাহী বাসটি উপত্যকায় পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মেক্সিকোর বেসামরিক নিরাপত্তা কর্মকর্তা রানুলফো মারকুইজ জানান, এই দুর্ঘটনায় ১০টি শিশুসহ ৫৭ জনের প্রাণহানি ঘটে। তবে আগের খবরে ৬৩ জনের নিহতের কথা উল্লেখ করা হয়।
পৃুলিশ অভিযোগে জানায়, বাস চালক ব্রেক ফেল করেছে অথবা অতিরিক্ত যাত্রীবোঝাই করার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। বাস চালক বেশ কিছু যাত্রীকে দাঁড়িয়ে বহন করছিল।
ফেডারেল প্রিভেনটিভ পুলিশ কমান্ডার রেইনাল্ডো এ্যাসেনসিও কাভাজোস জানান, ৪৬ জন যাত্রী ধারণ করার ক্ষমতা থাকলেও বাসটি ৭১ জন যাত্রী বহন করছিল।
ইস্টার সানডে’র বন্ধ উপলক্ষে বাসটি তাবাসকো অঙ্গরাজ্যের পশ্চিমা শহর গুয়াদালাজারা থেকে ভিরা ক্রুজে যাচ্ছিল।
মেক্সিকোর এই জায়গাটি দুর্ঘটনার জন্য মরণ ফাঁদ হিসেবে চিহ্নিত বলে জানা যায়।
