ইরাকে উৎকোচ ইস্যুতে অভিযুক্ত হাওয়ার্ড কাঠগড়ায়
সাদ্দাম হোসেন সরকারকে উৎকোচ দেয়ার অভিযোগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড এখন আদালতে শুনানিতে অংশ নিচ্ছেন।
জাতিসংঘ পরিচালিত তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচীর আওতায় কাজ পেতে অস্ট্রেলিয়ার ’হুয়িট বোর্ড ’ প্রকৃতই ২২২ মিলিয়ন ডলার উৎকোচ দিয়েছিল কিনা সে বিষয়টি এখন খতিযে দেখা হচ্ছে।
হাওয়ার্ড বলছেন, কাঠগড়ায় তিনি ও তাঁর মন্ত্রীদের এই অবস্থান এটাই প্রমাণ করে যে তাদের সরকার অত্যন্ত স্বচ্ছ ও স্বাধীন।
