২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে শ্রম আইনের বিরুদ্ধে নতুন করে প্রতিবাদ-সমাবেশ দাঙ্গায় রূপ ধারণ

ফ্রান্সে  শ্রম আইনের বিরুদ্ধে নতুন করেপ্রতিবাদ- সমাবেশ দাঙ্গার রূপ ধারণ করায় ফ্রান্সের দাঙ্গা পুলিশ দাঙ্গা নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 01:58 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

প্যারিসের পূর্বাঞ্চলে নতুন শ্রম আইনের বিরুদ্ধে ছাত্র-শিক্ষক ও অবসরপ্রাপ্তদের একটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিলে এই দাঙ্গার সূত্রপাত ঘটে। বিক্ষোভকারীরা এসময় পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং বহু গাড়ি পুড়িয়ে দেয় ও দোকানপাট ভাংচুর করে। এসময় ১৬০ জনেরও বেশি বিক্ষোভকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিক্ষুব্ধ ছাত্ররা এরপর প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। অবশ্য এ বোমায় কোন পুলিশ হতাহত হয়নি।

এই দাঙ্গার আঁচ মার্সেইলি শহরসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। মার্সেইলিতে শহরের প্রধান হলের ফটকে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করলে বিক্ষোকারীদের সাথে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। পুলিশ ছয়জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।