২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে নতুন শ্রম আইনের বিরুদ্ধে পুনরায় বিক্ষোভ শুরু

ফ্রান্সে বিতর্কিত নতুন শ্রম আইনের বিরোধীরা আইনটি বাতিলের জন্য শনিবার লাখ লাখ লোককে বিক্ষোভে অংশ নেয়ার আহবান জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 10:22 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

প্যারিসসহ অন্যান্য শহরে বৃহস্পতিবার বিক্ষোভকারীদের র‌্যালী সহিংসতায় পরিণত হয়। এ ঘটনায় প্রায় তিনশ’ জনকে গ্রেপ্তার করা হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

প্রেসিডেন্ট শিরাক এ বিষয়ে জরুরি বৈঠক করার জন্য মন্ত্রীবর্গ এবং শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দকে আহবান জানিয়েছেন।

প্রেসিডেন্ট জ্যাক শিরাক জানান, নতুন এই আইনটি বেকার সমস্যা লাঘবের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এর বিরুদ্ধে বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়া উচিত।

২৬ বছরের কম বয়স্কদের দুই বছরের চাকুরির শর্তারোপ এবং কোন কারণ ছাড়াই চাকুরিচ্যুত করার বিধানের বিরুদ্ধে অনেক শ্রমিক নেতা এবং অনেক ছাত্র নতুন এই আইনের বিরোধিতা করেন।

প্যারিসে এটাই হচ্ছে স্মরণকালের ভয়াবহ সহিংস ঘটনা। প্যারিসের ৮০টি শহরের বিক্ষোভ দমনে দাঙ্গা পুলিশ রাবার বুলেট এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

প্যারিসে শান্তিপূর্ণ এই বিক্ষোভে ১ লাখ ২০ হাজার বিক্ষোভকারী অংশ নিয়েছে বলে আয়োজকরা দাবি করলেও পুলিশ জানায় এতে প্রায় ৩০ হাজার বিক্ষোভকারী অংশ নেয়।

মুখোশধারী ৩শ’ বিক্ষোভকারীর একটি দল পুলিশকে লক্ষ্য করে হামলা চালালে পুলিশও তাদের প্রতিহত করতে টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে।

বৃহস্পতিবার এই সহিংসতা শুরু হয়।