২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনে অনুদান অব্যাহত রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র

হামাসের নির্বাচন জয়লাভের পর ফিলিস্তিনে এই প্রথম মানবিক সাহায্য অব্যাহত রাখার ঘোষণা দিল মার্কিন যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 01:32 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিৎসা রাইস দক্ষিণ আমেরিকা সফর শেষে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার প্রাক্কালে এ ঘোষণা এলো।

ইরানের বিতর্কিত নিউক্লিয়ার সমৃদ্ধকরণ কর্মসূচী সম্পর্কে হোয়াইট হাউস নিরাপত্তা পরিষদে আলোচনায় আর বিলম্ব চায় না বলেও তিনি জানিয়েছেন।

তিনি আরও বলেন ইন্দোনেশিয়ার মত একটি উদার মুসলিম রাষ্ট্রের জনগণকে তিনি এই বার্তা দিতে চান যে হামাস ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে না নিলেও ফিলিস্তিনীদের অবশ্যই শান্তির পথে বিশ্বস্ত থাকতে হবে।

পরিস্থিতি প্রতিক’ল হলেও মার্কিন যুক্তরাষ্ট্র শেষ অবধি মধ্যপ্রাচ্য ও অন্যান্য মুসলিম দেশগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ অব্যাহত রাখবে।

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া সফরকালে তিনি একটি স্কুল পরিদর্শনে যাবেন এবং এ সময় মুসলিম বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর তাঁর একটি ভাষণ দেওয়ার কথা রয়েছে।

আফগানিস্তান ও ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতির বিরোধী ইন্দোনেশিয়ার নাগরিকরা রাইসের সফরকে কেন্দ্র করে আরও বিক্ষুব্ধ হয়ে উঠেছে।