যুক্তরাষ্ট্রে অগ্নিকান্ডে এক পরিবারের ৯ জনের প্রাণহানি
যুক্তরাষ্টের পূর্বাঞ্চলের একটি বাড়িতে শনিবার রাতে এক অগ্নিকান্ডে শিশুসহ নয়জনের প্রাণহানি হয়েছে।
বাড়ির দ্বিতীয় তলায় সবাই যখন ঘুমিয়ে ছিল তখন এই আগুনের সূত্রপাত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
১৯ বছর বয়সী জোসেফ আলেক্সান্ডার একা প্রথম তলায় ঘুমিয়ে ছিল, অগ্নিকান্ডের সময় সে জানালা দিয়ে লাফিয়ে পড়ে রক্ষা পায়। নিহত ব্যক্তিরা সবাই যৌথ পরিবারের সদস্য।
