কঙ্গোতে জুনে নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষী প্রধানের সমর্থন
কঙ্গোতে রাজনৈতিক পরিস্থিতি আগামী জুনে নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল রয়েছে বলে জাতিসংঘের শান্তিরক্ষা কমিটির প্রধান জো মারি গুয়েনহো বলেছেন।
শান্তিরক্ষা কমিটির প্রধান বলেন, দেশটির বিভিন্ন স্থানে সশস্ত্র গেরিলা বাহিনী জঙ্গি তৎপরতা চালিয়ে গেলেও তারা গেরিলাদের নিরস্ত্রীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জো মারি গুয়েনহো এক সপ্তাহেরও বেশি সময় সারাদেশ সফর করছেন বলে জানা যায়। তিনি সারাবিশ্বে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষা কমিটির ১৭ হাজার সদস্যের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।
দেশটির পূর্বাঞ্চলে এখনও বিভিন্ন জঙ্গি গ্র“পের হাজার হাজার সদস্য রয়েছে।
