২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের গুজরাটে বার্ডফ্ল’-র প্রার্দুভাব

ভারতের মহারাষ্ট্র প্রদেশের পর এবার গুজরাটে বার্ডফ্লু ভাইরাস ছড়িয়ে পড়েছে। সরকারী ভাবে বার্ডফ্লু-র এই প্রার্দুভাব ঠেকাতে ব্যাপক কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 10:16 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

মহারাষ্ট্র প্রদেশের সীমান্তবর্তী সুরাটে দু’টি পোলট্রি ফার্ম বন্ধ করে দিয়ে হাজার হাজার মুরগী মেরে ফেলা হচ্ছে। বিগত এক সপ্তাহে এই প্রদেশটিতে এক লক্ষের অধিক মুরগী মেরে ফেলা হয়েছে। ভারতের উর্ধ্বতন এক স্বাস্থ্যকর্মকর্তা জানান ৯৫ জন মানুষকে এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত সন্দেহে পরীক্ষা নিরীক্ষা করা হয়। সৌভাগ্যজনকভাবে এদের কেউই বার্ডফ্ল’ ভাইরাসে আক্রান্ত হয়নি ।

এদিকে গুজরাটের নাভাপুর অঞ্চলে কয়েকটি পোলট্রি ফার্মে গত শনিবার বার্ডফ্লু ভাইরাসের অস্তিত্ব সনাক্ত করা হয়েছে। গুজরাটের উর্ধ্বতন স্বাস্থ্যকর্মকর্তা ডি কে রাও জানান বার্ডফ্লু-র প্রার্দুভাব ঠেকানোর জন্য নাভাপুর অঞ্চলের ৩৮ টি গ্রামকে

বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে। তিনি আরও জানান মহারাষ্ট্রে ৯০ হাজার মুরগী মেরে ফেলা হয়েছে এবং আরো ২০ হাজার মুরগীকে কয়েকদিনের মধ্যে মেরে ফেলা হবে।

ভারতে বার্ডফ্লু ভাইরাস ছড়িয়ে পড়ায় পোলট্রি শিল্পে ব্যাপক ধস নেমেছে। জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হওয়ায় মুরগী ডিম ও পোলট্রিজাত পণ্যের বিক্রি একদম কমে গেছে। বেশ কয়েকটি দেশ ভারত থেকে পোলট্রিজাত পণ্যের আমদানি নিষিদ্ধ করায় পোলট্রি শিল্প ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

ভারতের সংসদে, সেনাবাহিনীতে, ট্রেনসমূহে এবং এয়ারলাইন্সগুলোতে মুরগী এবং ডিমের প্রস্তুতকৃত খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।