পাকিস্তানে বিমানবন্দরে বিস্ফোরণে নিহত ১
পাকিস্তানের একটি বিমানবন্দরে গাড়িবোমা বিস্ফোরণে মঙ্গলবার একজন নিহত এবং দুজন আহত হয়েছে। পুলিশ একথা জানায়।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি বিমানবন্দরের বাইরে সেনাবাহিনীর কার্যালয়ের সামনে গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। এখন পর্যন্ত কেউ বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি।
ঘটনাটিকে সন্ত্রাসবাদী কাজ বলে উল্লেখ করে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা মালিক সাদ বলেন ঘটনাটি তদন্ত করে দেখছেন তারা।
এর আগে অক্টোবর মাসে পেশোয়ারে এক বোমা বিস্ফোরণে ছয়জন নিহত এবং ৩০ জন আহত হয়েছিল।
