২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেন্টাগনের ২০০৮ সালের বাজেট ৪৬,৮৯০ কোটি ডলার

২০০৮ অর্থ বছরে পেন্টাগনের জন্য ৪৬,৮৯০ কোটি ডলারের বাজেট অনুমোদন করেছে হোয়াইট হাউস। গত বছরের তুলনায় বরাদ্দ বেড়েছে শতকরা ৬ দশমিক ৩ ভাগ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Dec 2006, 04:15 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

নিয়মিত খরচের পাশাপাশি ইরাক ও আফগানিস্তানে সেনাদের কিছু যুদ্ধ ব্যয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে এ বাজেটে। আগের বছরের তুলনায় বাজেটে ৪৭০ কোটি ডলার বেশি বরাদ্দ রাখা হয়েছে । উপ-প্রতিরক্ষামন্ত্রী গর্ডন ইংল্যান্ড এ ব্যয় বৃদ্ধি অনুমোদনের জন্য এক চিঠির মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন হোয়াইট হাউসের বাজেট ও ব্যবস্থাপনা পরিচালক রব পোর্টম্যানকে।

গর্ডন ইংল্যান্ড বলেন, এ বাজেট ভারসাম্যপূর্ণ এবং ক্রান্তিকালে আমাদের জাতির প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

কিন্তু পেন্টাগনের ক্রমাগত ব্যয় বৃদ্ধির কারণে অসন্তুষ্ট মার্কিন আইনপ্রণেতারা। কংগ্রেসে ডেমোক্রেটদের প্রাধান্যের কারণে এ বাজেট ছাড় করাতে যথেষ্ট ঝামেলা হবেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।