২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী থেকে বরখাস্ত পিনোশের নাতি

সেনাবাহিনী থেকে বের করে দেয়া হয়েছে চিলির সাবেক স্বৈর শাসক আগুস্তো পিনোশের নাতি আগুস্তোকে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Dec 2006, 05:08 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

রাজনৈতিক দৃষ্টিভঙ্গী নিয়ে বিচার বিভাগের সমালোচনা করার অভিযোগে তাকে বরখাস্ত করা হয় বলে বুধবার চিলির সেনাবাহিনীর একটি সূত্র জানায়। আগুস্তো সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার দাদার অন্তেষ্টিক্রিয়ায় আগুস্তো তার প্রশংসা করে বলেছিলেন, সালভাদর আয়েন্দেকে উৎখাত করে পিনোশে চিলিকে কমিউনিস্টদের হাত থেকে রক্ষা করেন। পিনোশেকে আসামির কাঠগড়ায় আনার জন্য সংশ্লিষ্ট বিচারককেও কঠোর ভাষায় আক্রমণ করেন তিনি।

এর প্রতিক্রিয়ায় চিলির প্রেসিডেন্ট মাইকেল ব্যাশেলে ও সেনাবাহিনী বলে, সামরিক বাহিনীর পোশাক পরে এ ধরনের মন্তব্য ধৃষ্টতাপূর্ণ ও শৃঙ্খলাবিরোধী।

এদিকে চিলির কয়েকটি পত্রিকা জানিয়েছে, সেনাবাহিনী ছাড়ার জন্য আগুস্তোকে অনুরোধ জানানো হয়। তবে সেনাবহিনীর একটি সূত্র রয়টার্সকে জানায়, ঘটনাটি এমন ছিল না। তাকে বরখাস্তই করা হয়।