২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে অচল পশ্চিমবঙ্গ ও কেরালা

বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে বৃহস্পতিবার অচল পড়ে ভারতের পশ্চিমবঙ্গ ও কেরালা রাজ্য।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Dec 2006, 04:22 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও কর্মসংস্থানের দাবিতে ভারত জুড়ে এ ধর্মঘট আহ্বান করে ‘সেন্টার অফ ইনডিয়ান ট্রেড ইউনিয়নস’ । তবে কমিউনিস্ট শাসনাধীন পশ্চিম বঙ্গ ও কেরালা ছাড়া অন্য রাজ্যগুলোতে ধর্মঘটের প্রভাব খুব একটা লক্ষ করা যায়নি।

কলকাতায় ধর্মঘটের সমর্থনে শ্রমিকরা মিছিল সমাবেশ করে। বাস ও ট্রেন চলাচল বন্ধ করে দেয়। দমদম বিমানবন্দর থেকেও কোনো উড়োজাহাজ ওড়েনি। জীবন যাত্রা ছিল কার্যত স্থবির। রাজ্যের অন্যান্য স্থানের অবস্থাও ছিল একই রকম।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতে কর্মচারীদের অফিসে যেতে বাধা না দেওয়ার জন্য আমরা ট্রেড ইউনিয়ন নেতাদের অনুরোধ জানিয়েছি। একটি আইটি ফার্মের প্রধান সুমন্ত গাঙ্গুলি বললেন, আমার অফিসে অনেক কর্মচারী আসতে পেরেছে। কিন্তু তারা কিভাবে বাড়ি ফিরবে, তা নিয়ে আমি উদ্বিগ্ন। কারণ রাস্তায় তো কোনো গাড়ি চলছে না।

পশ্চিমবঙ্গের মতো কেরালায়ও জীবন যাত্রা ছিল স্থবির। রাস্তায় গাড়ি চলাচল ছিল খুবই কম। অফিস আদালতেও উপস্থিতি ছিল সামান্য।