২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রউফের বিরুদ্ধে যুক্তরাজ্যের উড়োজাহাজে হামলা পরিকল্পনার অভিযোগ খারিজ

মধ্য আকাশে ব্রিটিশ উড়োজাহাজ বোমা মেরে উড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত রশিদ রউফকে সে ঘটনায় জড়িত থাকার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে পাকিস্তানের একটি আদালত। রশিদ রউফের আইনজীবী বুধবার এ তথ্য জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Dec 2006, 08:55 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

যুক্তরাজ্য পুলিশ গত ১০ আগস্ট জানিয়েছিল, লন্ডন থেকে যুক্তরাষ্ট্রগামী অনেকগুলো উড়োজাহাজকে আত্মঘাতী হামলায় আটলান্টিক মহাসাগরের ওপর উড়িয়ে দেয়ার একটি পরিকল্পনা তারা নস্যাৎ করে দিয়েছে। তার একদিন পর পাকিস্তান জানায়, তারা ওই হামলা পরিকল্পনার মূল হোতা রশিদ রউফকে গ্রেফতার করেছে। তখন বলা হয়েছিল, রশিদ রউফ আল কায়দার সঙ্গে জড়িত।

আগস্টের ওই ঘটনায় যুক্তরাজ্য পুলিশ ২৫ জনকে গ্রেফতার করে। তারা ব্রিটেন ও পাকিস্তানের দ্বৈত নাগরিক রশিদ রউফকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কাছে হস্তান্তরেরও অনুরোধ জানায়। পাকিস্তান সে অনুরোধ বিবেচনার আশ্বাস দেয়।

রশিদ রউফের আইনজীবী হাশমত হাবিব জানান, রউফের বিরুদ্ধে ওই হামলায় জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়ায় বুধবার রাওয়ালপিন্ডির সন্ত্রাস দমন আদালত তাকে সে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।

উড়োজাহাজে হামলার অভিযোগ থেকে অব্যাহতি পেলেও এখনি ছাড়া পাচ্ছেন রউফ। তার বিরুদ্ধে বিস্ফোরক বহন ও জালিয়াতির অভিযোগে আরো একটি মামলা রয়েছে এবং ২০ ডিসেম্বর তার শুনানি হওয়ার কথা।