আদালতের প্রতি সদয় হওয়ার অনুরোধ সঞ্জয় দত্তের
অস্ত্র মামলায় অভিযুক্ত বলিউড স্টার সঞ্জয় দত্ত রায় দেয়ার ক্ষেত্রে তার প্রতি সদয় হওয়ার জন্য আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বৃহস্পতিবার সঞ্জয় দত্তের পক্ষে তার আইনজীবী আদালতের কাছে এ আবেদন জানান। আবেদনে বলিউড তারকা বলেন, জামিন নেয়ার পর থেকে আদালতের প্রতিটি নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়িনি। আমি আমার দেশকে ভালবাসি। তাই আমার অনুরোধ, রায় দেয়ার ক্ষেত্রে আদালত যেন আমার প্রতি সদয় হন।
এছাড়া বাবা সুনীল দত্তের প্রতিষ্ঠিত ক্যান্সার ট্রাস্টের কাজের জন্য বিদেশ যাওয়ার অনুমতিও চেয়েছেন সঞ্জয় দত্ত।
ডিসেম্বরে মামলার রায় হওয়ার কথা। সঞ্জয় দত্ত এখন জামিনে রয়েছেন।
