২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্যান্ডের খনিতে আটকেপড়া ২৩ জনেরই লাশ উদ্ধার

পোল্যান্ডের একটি কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণের দুদিন পর আরো একজনের মৃতদেহ উদ্ধার করেছে পোলিশ উদ্ধারকারীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Nov 2006, 03:46 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এই নিয়ে ঐ কয়লাখনি বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩-এ।

আর কোনো মৃতদেহ রুদা স্লাসকার ঐ খনিতে নেই বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ৩০০ কিমি দক্ষিণ-পশ্চিমে রুদা স্লাসকা শহরের হালেম্বা কয়লা খনিতে মঙ্গলবার মিথেন গ্যাস বিস্ফোরণের পর ২৩ জন খনি শ্রমিক আটকা পরে যায়।

পোল্যান্ডের জাতীয় কয়লাখনি সংক্রান্ত প্রতিষ্ঠান ‘কোম্পানিয়া ভেগলোবা’ মুখপাত্র জিবিগনিউ মাদেজ ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বিস্ফোরণের পরপরই তারা মারা গেছেন।