লেবাননে শিল্প মন্ত্রীকে গুলি করে হত্যা
লেবাননের রাজধানী বৈরুতের কাছে মঙ্গলবার রাতে আততায়ীর গুলিতে শিল্প মন্ত্রী পিইরে গেমাইল নিহত হয়েছেন। প্রতিবেশী দেশ সিরিয়ার কট্টর সমালোচক হিসেবে পরিচিত খ্রিষ্টান ধর্মাবলম্বী গেমাইলের হত্যাকান্ড দেশটিকে আরো অস্থিতিশীল করে তুলবে বলে আশংকা করা হচ্ছে।
তার ছেলে হত্যাকান্ডের জন্য সিরিয়াকে দায়ী করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খ্রিষ্টান অধ্যুষিত সিন-এল-ফিল এলাকায় কমপক্ষে ৩ বন্দুকধারী তাদের গাড়ি দিয়ে মন্ত্রীর গাড়িকে ধাক্কা দিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে এবং খুব কাছ থেকে মন্ত্রীকে গুলি করে।
