২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রাস্ফীতি নিয়ে বিশ্বনেতাদের হুশিয়ারি

মুদ্রাস্ফীতি নিয়ে সতর্কঘন্টি বেজে উঠেছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর নেতাদের কথায়। জি-টুয়েন্টির দুদিনব্যাপী মেলবোর্ন বৈঠকে অর্থনীতির পরাশক্তি দেশগুলোর আলোচনায় এ আশঙ্কা স্পষ্ট হয়ে ওঠে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Nov 2006, 02:45 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

দুনিয়াজুড়ে প্রবৃদ্ধির উঁচুহারের কারণে মুদ্রাস্ফীতির ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় অবিলম্বে সুদের হার নির্ধারণ এবং মুদ্রানীতি ঠিক করতে সম্মত হয়েছেন বিশ্বনেতৃবৃন্দ। বৈঠকশেষে রবিবার এক সর্বসম্মত ইস্তেহারে এ ঘোষণা দেওয়া হয়।

গত বছর এবং এ বছর জুড়ে শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে সুদের হার ক্রমশ বাড়ছিল। কিন্তু হঠাৎ করেই তা পড়ে যেতে থাকে এবং এখন তা অনেক নীচে নেমে এসেছে। তার ওপর অস্বাভাবিকভাবে লাগাতার তেলের দাম বেড়ে যাওয়া এবং ভোগ্যপণ্যের মারত্মক চড়া বাজারের কারণে জি-টুয়েন্টি বৈঠকে অর্থমন্ত্রীরা ধেয়ে আসা মুদ্রাস্ফীতি নিযে গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন।

বৈঠকে বিভিন্ন দেশের মুদ্রানীতি নিয়ে আলোচনা হয়। চীনের মুদ্রা বিনিময় হারের স্থিতাবস্থা নিয়ে যুক্তরাষ্ট দেশটির সঙ্গে আলোচনা করার অঙ্গিকার ব্যক্ত করার পর বিভিন্ন দেশের মুদ্রা বিনিময়ের স্থিতাবস্থা নিয়ে উদ্বেগ ফুটে ওঠে ২০ জাতি অর্থনৈতিক শক্তির এ বৈঠকে। সমালোচকরা বলে আসছেন রপ্তানি বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে মুদ্রাবিনিময় হার স্থির রেখেছে চায়না। জি-টুয়েন্টির যৌথ ইস্তেহারে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির শক্তিশালী অবস্থা ধরে রাখতে এবং মুদ্রাস্ফীতিকে ভারসাম্যে নিয়ে আসার লক্ষ্যে, মুদ্রা ও আর্থিক নীতিমালা সামঞ্জস্যপূর্ণ করতে হবে।

মুদ্রাবিনিময় হারের স্থিতিস্থাপকতা এবং কাঠামোগত সংস্কারের বিষয়টিও নিশ্চিত করতে বলেছে গ্রুপটি। ইস্তেহারে চায়নার নাম উল্লেখ না করলেও বলা হয়েছে সব দেশেরই একটি যথার্থ মুদ্রাবিনিময় হার থাকতে হবে।

মুদ্রাস্ফীতির আশঙ্কায় জি-টুয়েন্টি দেশগুলোর মুদ্রানীতির চলমান স্বাভাবিকীকরনের কাজ অব্যাহত রাখতে হবে বলেও মন্তব্য করেছেন গ্রুপের নেতারা।