পরমাণু সহায়তা চুক্তি নিয়ে দিল্লির সতর্ক প্রতিক্রিয়া
ভারতের সঙ্গে পরমাণু সহায়তা চুক্তির বিষয়টি মার্কিন কংগ্রেসে অনুমোদিত হওয়াকে স্বাগত জানালেও এনিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রকাশ করে নয়া দিল্লি বলছে, এ বিষয়ে এখনো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রী প্রণব মুখার্জি শুক্রবার বলেন, ভারতের সঙ্গে পরমাণু সহায়তার বিষয়টি মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদে অনুমোদিত হলেও প্রক্রিয়াটি এগিয়ে নিতে হলে আমাদের ভাবনাগুলোকেও গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, আমরা আশা করি দুই পক্ষের ভাবনাগুলো সমন্বয় করেই চুক্তিটি চূড়ান্ত হবে।
ভারতের সঙ্গে পরমাণু সহায়তার বিষয়টি বৃহস্পতিবার মার্কিন সিনেটে অনুমোদিত হয়। ওই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেন, এর ফলে বিশ্বের বৃহৎ দুই গণতান্ত্রিক দেশের মধ্যে সম্পর্কের এক নতুন দিগন্তের সূচনা হল।
