২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোলির দেহরক্ষীরা বর্ণবাদী আচরণ করেনি: ব্র্যাড পিট

মুম্বাইয়ের একটি স্কুলে শুটিং চলাকালে শিশু ও অভিভাবকদের সঙ্গে এঞ্জেলিনা জোলির দেহরক্ষীদের অসদাচরণ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। তবে ওই ঘটনাকে বর্ণবাদী আচরণ বলতে নারাজ তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Nov 2006, 04:45 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

জোলির সঙ্গী এবং শুটিং চলা সিনেমাটির প্রযোজক পিট বলেন, আমার সিনেমা ইউনিটের লোকজন এবং ব্যক্তিগতভাবে আমি সব ধর্মের সব মানুষকে শ্রদ্ধা করি। সহনশীলতা এবং মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গিকারবদ্ধ আমরা। কেউ ওইরকম কিছু বলতে পারে এটা আমাদের কল্পনার বাইরে। এরপরও যদি কোন ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেজন্য আমি দুঃখিত।

প্রসঙ্গত, ২০০২ সালে পাকিস্তানে নিহত যুক্তরাষ্ট্রের সাংবাদিক ডেনিয়েল পার্ল এর জীবনী নির্ভর ছবি ‘অ্যা মাইটি হার্ট’-এ পার্লের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন এঞ্জেলিনা জোলি। শুক্রবার ‘মুম্বাই ইসলামিক স্কুলে’ ছবিটির শূটিং চলাকালে অভিভাবকরা স্কুল থেকে বাচ্চাদের আনতে গেলে তাদের সঙ্গে অত্যন্ত বাজে ব্যবহার করে তার দেহরক্ষীরা। এসময় তাদের নিগৃহীত করার অভিযোগ এনেছেন অভিভাবকরা। তারা বলেন বৃটিশ দেহরক্ষীরা তাদেরকে ‘ব্লাডি ইনডিয়ানস’ বলেও গালাগাল করেছে।

এ অভিযোগের পর শুক্রবার জোলির ওই তিন বৃটিশ দেহরক্ষীকে পুলিশ আটক করে এবং পরে ২৫ হাজার রুপিতে জামিনে মুক্তি দেয়।