২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোহার অচলাবস্থা কাটিয়ে উঠতে চান এপেক নেতারা

হ্যানয় সম্মেলনে বিশ্ব বাণিজ্য আলোচনার দোহা রাউন্ডের অচলাবস্থা কাটিয়ে উঠতে চান এপেক নেতারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Nov 2006, 12:30 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

রাষ্ট্র ও সরকার প্রধান পর্যায়ে আজকের বৈঠকের পরই কৃষি বাজার উন্মুক্তকরণ এবং শিল্প খাতের ট্যারিফ কমানোর বিষয়ে একটি ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে। এ সম্মেলন থেকে উত্তর কোরিয়ার বিষয়েও একটি সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে।

মূলতঃ কৃষি খামারে ভর্তুকির প্রশ্নে প্রধান পক্ষগুলোর মতানৈক্যের কারণেই জুলাই মাসে বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ডের আলোচনা অচলাবস্থায় পর্যবসিত হয়েছিল। ইউরোপীয় ইউনিয়ন, ভারত ও ব্রাজিল এবং এপেক সদস্য যুক্তরাস্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান সিদ্ধান্ত নিতে পারেনি দোহা রাউন্ডে। এপেকের হ্যানয় সম্মেলনের সুযোগকে কাজে লাগিয়ে লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার কথা বলছেন বিশ্ব নেতারা।

বাণিজ্য এবং অর্থনৈতিক বিষয় নিয়ে কাজ করার জন্য ১৯৮৯ সালে এপেক প্রতিষ্ঠা করা হলেও এর প্রায় সবগুলো সম্মেলনই দখল করে নেয় নিরাপত্তা, সন্ত্রাসবাদ কিংবা উত্তর কোরিয়ার মতো কোন ইস্যু নিয়ে আলোচনা। এবারের বৈঠকও এর ব্যাতিক্রম নয়। নর্থ কোরিয়ার প্রশ্নে ছয় জাতি আলোচনায় অন্তর্ভুক্ত দেশগুলো এপেকের সদস্য হওয়ায় একের পর এক দ্বিপক্ষীয় বৈঠক করছে ওই দেশগুলো।

প্রথমবারের মতো ভিয়েতনাম সফরে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার রাস্ট্রপতি রহ মু-হিউন এর সঙ্গে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন তারা আশা করছেন, রবিবার হ্যানয় সম্মেলন শেষ হওয়ার সময় এখান থেকে চেয়ারম্যানের নামে কিংবা সবার সম্মিলিত একটি বিবৃতির মাধ্যমে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির বিষয়ে চাপ প্রয়োগে একটি বার্তা দেওয়া হবে।