২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝারিপাল্লার ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

পরমাণু-যুদ্ধাস্ত্র বহনে সক্ষম মাঝারিপাল্লার ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ১৩০০ কিলোমিটার পাল্লার হাতফ-৫ (ঘৌরি) নামের এ ক্ষেপনাস্ত্রটির পরীক্ষা চালানো প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শওকত আজিজ। পাকিস্তানের সামরিক বাহিনী একথা জানায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Nov 2006, 03:43 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

শওকত আজিজ বলেন, প্রতিরক্ষা ক্ষমতা এবং এর পরমাণু শক্তির নির্ভরযোগ্যতা প্রমাণ করেই তা নিয়ে গর্ব করতে পারে পাকিস্তান। শক্তিশালী অবস্থান এবং কার্যকর ক্ষমতার অবস্থানে থাকার মাধ্যমেই শান্তি আসতে পারে বলে বিশ্বাস করে পাকিস্তান।

১৯৯৮ সালে চিরপ্রতিদ্বন্দী ভারত পরমাণু পরীক্ষা চালানোর কিছু দিনের মধ্যেই পরমাণু পরীক্ষা চালায় পাকিস্তান। ২০০২ সালে চতুর্থবারের মতো যুদ্ধে জড়িয়ে পড়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পাবার পর ২০০৪ সালে এবটি শান্তি প্রক্রিয়া শুরু করে এ দুই বৈরী প্রতিবেশী।