মাছ খেলে ক্যান্সারের ঝুঁকি কমে
যেসব নারী ছোটোবেলা থেকেই সয়াবিন জাতীয় খাবার খেয়ে আসছেন তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি তুলনামূলক কম। আর যে পুরুষরা সপ্তাহে কয়েকবেলা মাছ খান তাদের ক্ষেত্রে কোলন ক্যান্সারের ঝুঁকি অনেক কম। মার্কিন যুক্তরাষ্ট্রের দু’দল গবেষক মঙ্গলবার জানিয়েছেন এ তথ্য।
ক্যান্সার বিশেষজ্ঞরা মনে করেন, দুই-তৃতীয়াংশ রোগীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার পেছনে রয়েছে তাদের জীবনযাপন পদ্ধতি তথা ধূমপান, ডায়েট বা পর্যাপ্ত শরীরচর্চার অভাব।
হাওয়াই ইউনিভার্সিটির ন্যাশনাল ক্যান্সার ইন্সটিউটের ড. লারিসা কোর্দে এবং তার সহকর্মী ক্যান্সার গবেষকরা স্তন ক্যান্সারে আক্রান্ত ৫৯৭ জন এবং রোগটিতে আক্রান্ত নয় এমন ৯৬৬ জন এশিয়ান ও আমেরিকান নারীর ওপর জরিপ চালিয়ে পেয়েছেন প্রথম তথ্যটি।
তাদরে গবেষণা ফলাফলে দেখা যায়, যারা ৫ থেকে ১১ বছর বয়সের মধ্যে নিয়মিত সয়াবিন জাতীয় খাদ্য ‘টোফু’ এবং ‘মাইসো’ খেয়েছেন তাদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫৮ ভাগ কম।
তবে সয়াবিন জাতীয় খাদ্য ঠিক কিভাবে স্তন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে তা এখনো সুস্পষ্ট নয় গবেষকদের কাছে।
কয়েকজন নারীর মায়েদেরও জরিপে অন্তভূর্ক্ত করা করা হয়। তারা মেয়েদের ছোটোবেলায় কি খাওয়াতেন এবং কি কি খাওয়াতেন না এসব বিষয়ে প্রশ্ন করা হয়।
দ্বিতীয় আরেকটি গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ সপ্তাহে পাঁচবেলা মাছ খান তাদের কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কম। তাদের ক্ষেত্রে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যারা সপ্তাহে একবেলা মাছ খান তাদের তুলনায় ৪০ শতাংশ কম।
হার্ভাড স্কুল অব পাবলিক হেলথের গবেষক ফমগান ফিলিপস এবং তার সহযোগিরা ২২,০৭১ জন পুরুষের ওপর একটি গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছান।
