২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুনো মাশরুম খেয়ে কাজাখস্তানে পাঁচ জনের মৃত্যু

কাজাখস্তানে বণ্য মাশরুম খেয়ে বুধবার তিন শিশুসহ পাঁচ ব্যক্তি মারা গেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Nov 2006, 02:47 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

আর সংগ্রহ করতে গিয়ে এই মাশরুমের সংস্পর্শে এসে মারাত্মক বিষক্রিয়ায় ভুগছেন আরো প্রায় ৬০ জন। দেশটির সংবাদসংস্থা ‘কাজাখস্তান টুডে’ এ তথ্য জানিয়েছে।

রুশ প্রজাতন্ত্রের বহু দেশেই মাশরুম সংগ্রহ সাধারণ মানুষের একটি প্রিয় সখ। এ কাজটি তারা বিনোদন হিসেবে দেখতেই বেশি পছন্দ করে।

গ্রীষ্মের শেষে অথবা শরৎকালের ঝকঝকে, রোদ্রকরোজ্জ্বল দিনে এসব অঞ্চলের বাসিন্দারা দল বেঁধে বা কখনো পুরো পরিবারসহ বনে-বাদাঁড়ে, অরণ্যে ঘুরে বেড়ায় আর মাশরুম দিয়ে তাদের ঝুড়ি ভর্তি করে তোলে।