২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দু’বছরের মাথায় বিয়ে বিচ্ছেদের আবেদন ব্রিটনির

পপ সুপারস্টার ব্রিটনি স্পিয়ার্স তার স্বামী কেভিন ফেদেরলাইনের সাথে বিয়ে বিচ্ছেদের আবেদন জানিয়েছেন। কেভিনের সঙ্গে ‘মিমাংসার অযোগ্য’ মানসিক সংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়ার কথা সাংবাদিকদের জানান তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 02:20 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

মাত্র দুমাস আগে, ১২ সেপ্টেম্বর ব্রিটনি দ্বিতীয় সন্তানের মা হন। বিচ্ছেদের আবেদনে তিনি তাদের দুই ছেলে-এক বছর বয়সী শন প্রেস্টন ও দুমাস বয়সী জেমস জাদেনের একক অভিভাবকত্ব দাবী করেছেন। তবে এ বিষয়ে ব্রিটনি (২৪) এবং ফেদেরলাইন (২৮) কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।

ব্রিটনি মঙ্গলবার অনেকটা আকস্মিকভাবেই লস এঞ্জেলসের সুপিরিয়র কোর্টে ডিভোর্সের জন্য আবেদন করেন। আবেদনপত্রে অবশ্য তারিখ দেয়া হয়েছে সোমবারের। মাত্র একদিন আগের রাতে একটি টিভি প্রোগ্রাম ‘দ্যা লেট শো উই্যথ ডেভিড লেটারম্যান’ এ তাকে দেখা গেছে হাস্যোজ্জ্বল অবস্থায়। চুলের নতুন কাট আর কালো পোশাকে তাকে অপরুপ দেখাচ্ছিল।

সেলিব্রেটি ম্যাগাজিনগুলো মঙ্গলবার জানিয়েছে নিউইয়র্কে ফেদেরলাইনের প্রথম মিউজিক অ্যালবাম ‘প্লেয়িং উয়িথ ফায়ার’র উদ্বোধন অনুষ্ঠানের জন্য স্পিয়ার্স কোনো শো করতে রাজী হননি । ‘টাচ’ নামের একটি সাময়িকী জানায় গত সপ্তাহে নিউইয়র্কের রেস্তোরাঁয় ব্রিটনিকে দেখা যায় অশ্রুসজল অবস্থায়। সে সময় হোটেলে আলাদা কক্ষে রাত কাটান ব্রিটনি ও কেভিন।