২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় দুই হামাস জঙ্গিকে হত্যা

ইসরাইলী সৈন্যরা মঙ্গলবার গাজা উপত্যকায় দুই হামাস জঙ্গিকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনী চিকিৎসকরা একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 02:43 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ইসরাইলী সৈন্যরা বর্তমানে খান ইউনিস শহরের কাছে ফিলিস্তিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এক পর্যায়ে কয়েকজন জঙ্গিকে বোমা পেতে রাখার চেষ্টা করতে দেখে সৈন্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে নিহত হয় দুই হামাস জঙ্গি।

ফিলিস্তিনী জঙ্গিরা যাতে ইসরাইলে রকেট হামলা চালাতে না পারে সেজন্য এই অভিযান চালানো হচ্ছে।

সম্প্রতি গাজায় ইসরাইলী সেনা অভিযানে আড়াই শ’রও বেশি ফিলিস্তিনী নিহত হয়। এদের প্রায় অর্ধেকই নিরীহ। জুনে  ইসরাইলে হামলা চালিয়ে ফিলিস্তিনী বন্দুকধারীরা এক ইসরাইলী সৈন্যকে অপহরন করে। এর পর পর ওই অভিযান শুরু হয়েছিল।