২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৯৯

নাইজেরিয়ায় রোববার একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯৯ জন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 02:15 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

রোববার রাজধানী আবুজা থেকে উত্তরাঞ্চলীয় শহর সোকোটোয় যাওয়ার পথে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ঝড়ের কবলে পড়ে বোয়িং ৭৩৭ বিমানটি। পরে এটি ১০৬ জন যাত্রী নিয়ে একটি শস্যক্ষেতে বিধ্বস্ত হয়।

রানওয়ে থেকে মাত্র দুই কিমি দূরে বিমানটি দুর্ঘটনায় পতিত হয় বলে সরকারি কর্মকর্তারা জানান।

নিহতদের মধ্যে দেশটির শীর্ষ মুসলিম নেতা সুলতান ইব্রাহীম মুহাম্মাদু ও তার সিনেটর ছেলেও রয়েছেন।

সোকোটোর গর্ভনর আটাহিরু বাফারাওয়া উত্তর নাইজেরিয়ার শাসক মোহাম্মাদুর মৃত্যুতে ছয় দিনের শোক ঘোষণা করেছেন।

বিধ্বস্ত বিমানটির মাত্র সাতজনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা গেছে।