নবম বিয়ে নিয়ে ভাবনার কথা অস্বীকার করলেন লিজ টেলর
নবমবারের মতো বিয়ের কথা ভাবছেন, এ ধরনের একটি খবর অস্বীকার করলেন বিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেলর।
বৃহস্পতিবার মিডিয়া সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খবরটি স্রেফ উড়িয়ে দেন ৭৪ বছর বয়সী এই অভিনেত্রী।
টেলরের বর্তমান সঙ্গী ফিরোজ জেহাদি একজন শিল্পী ও আলোকচিত্রী। তিনি সত্তরের দশকের মাঝামাঝি লিজ টেলরের ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন।
জেহাদি সম্পর্কে টেলর বলেন, ‘সে আমার অনেকদিনের পুরানো, বিশ্বস্ত ও বেশ প্রিয় বন্ধু।’
তবে বিয়ে করার কোনো চিন্তা--ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সে আমার খুব ভালো বন্ধু। এর বাইরে আমরা কখনো অন্যভাবে চিন্তা করিনি, কখনো করবোও না। তবে আমার ব্যক্তিগত জীবন ও জীবন নিয়ে পরিকল্পনা আপাতত জানাতে চাই না।’
