২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার ক্ষমা চাওয়ার খবর ‘সঠিক’ নয়: চীন

মাণু পরীক্ষা চালানোর জন্য উত্তর কোরিয়া ক্ষমা চেয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ‘সঠিক’ নয় বলে জানিয়েছে চীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2006, 04:30 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ জিয়ানচাও মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।

এ বিষয়ে মঙ্গলবার প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিউ বলেন, ‘এসব খবর সঠিক নয়। কিম জং--ইল ক্ষমা চেয়েছেন এমন কোনো খবর আমি শুনিনি।’

সম্প্রতি পিয়ংইয়ং সফরকারী চীনা দূত ট্যাং জিয়াজুয়ানের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে লিউ বলেন, ‘আর কোনো পরমাণু পরীক্ষা না চালানোর ব্যাপারে কিম ইঙ্গিত দিলেও তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে, অন্য দেশগুলো যদি উত্তর কোরিয়ার ওপর আরও চাপ দেয় তবে দেশটি অন্য ব্যবস্থা নেবে।’

লিউ উত্তর কোরিয়ার ওপর আরও অবরোধ আরোপের ব্যাপারেও সতর্ক করে দেন। ধারণা করা হচ্ছে, কিমের ওই হুমকিকে চীন গুরুত্বের সাথে গ্রহণ করেছে।

তিনি বলেন, ‘অবরোধ আরোপই শেষ কথা নয়। আলোচনা ও পরামর্শ করে এই সমস্যা সমাধানের লক্ষ্যে সবাইকে এগুতে হবে।’

চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের বিশেষ দূত ট্যাং সাম্প্রতিক পিয়ংইয়ং সফরের সময় উত্তর কোরীয় নেতা কিম জং--ইল ৯ অক্টোবর পরমাণু পরীক্ষা চালানোর জন্য ক্ষমা চেয়েছিলেন বলে গুজব ছড়িয়েছিল।

তবে ওই সময়ই চীন সফরকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎজা রাইস এই খবরের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

রাইস শুক্রবার ট্যাংয়ের সাথে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, চীনা দূত উত্তর কোরীয় নেতার ক্ষমা চাওয়ার কিংবা আবারও পরমাণু পরীক্ষা না চালানো সংক্রান্ত কোনো প্রতিশ্র“তির কথা উল্লেখ করেননি।